জাতীয় মহিলা দাবা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬তম জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্ব আজ থেকে শুরু দাবা ফেডারেশন ক্রীড়াকক্ষে। টুর্নামেন্টে সরাসরি সুযোগ পেলেও খেলছেন না গতবারের চ্যাম্পিয়ন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন ও তনিমা পারভীন। সরাসরি খেলছেন শুধু রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন। বাছাইপর্ব থেকে এসেছেন ১০ জন।