জাতীয় শুটিংয়ে না.গঞ্জের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম জাতীয় শুটিংয়ে আগের দিনটিতে দাপট দেখিয়েছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। কালকের দিনটি ছিল নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়র বিভাগে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরমিন আশা। তাঁর স্কোর ১৮৮.১। ১৮৬.৭ স্কোর করে রুপা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিন ফেরদৌসি (১৬৬.৬)।
১০ মিটার এয়ার রাইফেলে জুনিয়র বিভাগে বিকেএসপি শুটিং ক্লাবের তুরিং দেওয়ান সোনা (১৯১.৬), আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাম্মি আক্তার (১৮১.১) রুপা ও পাবনা রাইফেল ক্লাবের ফারহিন রহমান (১৬১.৩) ব্রোঞ্জ জিতেছেন।
মেয়েদের ৫০ মিটার থ্রি-পজিশন রাইফেলে সিনিয়র বিভাগে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার, স্কোর ৫৬৬। একই ক্লাবের শারমিন শিল্পা ৫৬৪ পয়েন্ট পেয়ে রুপা জেতেন। ব্রোঞ্জজয়ী ঢাকা রাইফেল ক্লাবের উম্মে জাকিয়া সুলতানার স্কোর ৫৫৭।
এই ইভেন্টে জুনিয়র বিভাগে সোনা জিতেছেন আতকিয়া হাসান দিশা (৫৬৪), নাফিসা তাবাসসুম (৫৩১) রুপা জিতেছেন, ব্রোঞ্জ জিতেছেন মাহফুজা জান্নাত (৫২৮)।