জাতীয় আর্চারি কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গী আহসানউল্লাহ স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় আর্চারি প্রতিযোগিতা। চলবে ২৮ জুলাই পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন জেলা, সার্ভিসেস সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাব থেকে ট্র্যাডিশনাল ডিভিশন, রিকার্ভ ও কম্পাউন্ড বোয়ে অংশ নেবেন মোট ৩২৭ তিরন্দাজ। এ উপলক্ষে কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গ্রামীণফোন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ আরও অনেকে।