জাতীয় আর্চারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী আহসান উল্লাহ স্টেডিয়ামে কাল শুরু হয়েছে অষ্টম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে ট্র্যাডিশনাল পুরুষ বিভাগে ফাইনালে উঠেছেন আনসারের মোহাম্মদ বেলাল ও আর্মি আর্চারি ক্লাবের দেলোয়ার হোসেন। মহিলা বিভাগের ফাইনালে উঠেছেন ভিডিপি দলের শাম্মী আক্তার ও আর্মি আর্চারি ক্লাবের কাজল। খেলার উদ্বোধন করেন ভারতের অর্জুন খেতাবপ্রাপ্ত তিরন্দাজ দোলা ব্যানার্জি। উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।