জাতীয় এয়ারগান শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আইএফআইসি ব্যাংক চতুর্থ জাতীয় এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেলের যুব বিভাগে প্রথম হয়েছেন সাভার সেনা শ্যুটিং ক্লাবের আবদুল্লাহ আল রাহিন। মেয়েদের বিভাগে সেরা ঝিনাইদহ রাইফেল ক্লাবের শারমিন আক্তার। এঁরা একেবারেই নবীন শ্যুটার। এ কারণে ৩০০ স্কোরের মধ্যে ছেলেদের বিভাগে সর্বোচ্চ ২৩০ ও মেয়েদের বিভাগে সর্বোচ্চ ২২৩ স্কোর হওয়ায় খুশিই শ্যুটিং ফেডারেশন।