জাতীয় কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদকস্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় কাবাডির চূড়ান্ত পর্বে উঠেছে ঢাকা, পিরোজপুর, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা ও কুমিল্লা। কাল আঞ্চলিক ফাইনালে ঢাকায় কিশোরগঞ্জকে ৬২-২৭ পয়েন্টে হারিয়েছে ঢাকা। পিরোজপুরে ঝালকাঠিকে ৩৯-২২ পয়েন্টে পিরোজপুরকে, মানিকগঞ্জে টাঙ্গাইল ৫৬-২২ পয়েন্টে মানিকগঞ্জকে, দিনাজপুরে রাজশাহী ৩১-১৩ পয়েন্টে দিনাজপুরকে, যশোরে খুলনা ৩৯-৭ পয়েন্টে যশোরকে এবং কুমিল্লায় কুমিল্লা ৩৫-২০ পয়েন্টে মৌলভীবাজারকে হারিয়েছে। পল্টন কাবাডি স্টেডিয়ামে আগামী ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব।