জাতীয় কুস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন কাবাডি স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ কুস্তি। একই ভেন্যুতে শুরু হবে পঞ্চম জাতীয় মহিলা কুস্তিও। এবারের প্রতিযোগিতায় আটটি ওজন শ্রেণিতে অংশ নিচ্ছে ২৩টি দল৷ দুই দিনব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান।