জাতীয় কুস্তি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে ৩২তম পুরুষ ও ষষ্ঠ জাতীয় মহিলা কুস্তি। প্রথম দিনে মহিলা বিভাগের ৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের যূথী। রুপা জিতেছেন সেনাবাহিনীর শারমিন আক্তার ও ব্রোঞ্জ রাজশাহীর শিরিনের। এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে অংশ নিচ্ছেন ১৫০ জন কুস্তিগির।