জাতীয় ক্রিকেট দলের জার্সির জন্য নকশা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য সেরা জার্সি তৈরির উদ্দেশ্যে নকশা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও গ্রামীণফোন। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জার্সি উত্সব’ নামের এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।কাল বুধবার থেকে এই প্রতিযোগিতা শুরু হবে উল্লেখ করে বিসিবি ও গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, বাংলাদেশি সব নাগরিকের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতার জন্য খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার, সাবেক ক্রিকেটার এবং গ্রামীণফোন ও বিসিবির কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি জুরি বোর্ড প্রাথমিকভাবে ১০০ নকশা নির্বাচন করবে। এসব নকশা থেকে খুদেবার্তার ভোটিং এবং জুরি বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে সেরা নকশা নির্বাচন করা হবে। তবে ওই ডিজাইনে অবশ্যই বাংলাদেশের জাতীয় পতাকার রং সবুজ ও লালের মিশেল থাকতে হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু এবং গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক উপস্থিত ছিলেন।—বাসস