জাতীয় ক্রীড়া দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালই প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত হয়েছে বাংলাদেশে। ‘শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া’ স্লোগান সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়-সংগঠকদের নিয়ে র্যালি বের করা হয়েছে। নেতৃত্বে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসএ গেমসে সোনাজয়ী তিন খেলোয়াড় মাহফুজা খাতুন শিলা, মাবিয়া আক্তার সীমান্ত ও শাকিল আহমদের হাতে তাঁদের বাড়িভাড়ার চেক তুলে দেওয়া দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।