জাতীয় ক্লাব ভারোত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে আগামীকাল শুরু প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২১টি ক্লাব। পুরুষদের ৮টি ও মহিলাদের ৭টি ওজন শ্রেণীতে হবে খেলা। একই সঙ্গে প্রথমবারের মতো ফেডারেশন আয়োজন করছে আন্তসংস্থা ভারোত্তোলন। এতে অংশ নিচ্ছে বিজেএমসি, সেনাবাহিনী, বিমানবাহিনী, আনসার, বিজিবি, পুলিশ ও জেলা দল।
আগামী ২৩ জুলাই গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের জন্য এই প্রতিযোগিতা থেকেই বাছাই করা হবে চারজন ভারোত্তোলককে। ক্লাব ও আন্তসংস্থা—তিন দিনের দুটি প্রতিযোগিতারই পৃষ্ঠপোষক ওয়ালটন।