জাতীয় খো খোতে চ্যাম্পিয়ন ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোভার স্কাউটের ছেলেদের ছন্দময় ড্রামের শব্দ শুনে ভলিবল স্টেডিয়ামে ঢুকতে লাগল কিছু কৌতূহলী দর্শক। সংখ্যাটা ক্রমেই বাড়তে লাগল। প্রায় শ পাঁচেক দর্শকের বিকেলটা ভালোই কাটল। ডেসটিনি গ্রুপ জাতীয় খো খোর ফাইনালটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাময়ই হলো। ফাইনালে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ১৬-১৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।জাতীয় খো খোতে বরাবরই ঢাকার আধিপত্য, চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়ে সেটাই প্রমাণ করল তারা। এর আগে সকালে সেমিফাইনালে ঢাকা ১৭-১১ পয়েন্টে বান্দরবানকে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ১৫-৭ পয়েন্টে হারায় নাটোরকে।ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।