জাতীয় চুক্তিতে নেই আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোর্ডের ওপর ক্ষুব্ধ হয়ে ‘শর্ত সাপেক্ষে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। নিজের অবস্থান পাল্টে আবার জাতীয় দলে ফেরার ‘আকুলতাও’ প্রকাশ করেছিলেন শহীদ আফ্রিদি। তবে দলে ফেরানো দূরে থাক, আফ্রিদিকে সর্বশেষ জাতীয় চুক্তিতেই রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।জাতীয় চুক্তিতে রাখা হয়নি উইকেটরক্ষক কামরান আকমলকেও। স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ থাকায় প্রত্যাশিতভাবে চুক্তিতে নেই সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। নেই বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া শোয়েব মালিক, দানিশ কানেরিয়া ও মোহাম্মদ ইউসুফও। শৃঙ্খলাজনিত কারণে নিষিদ্ধ থাকায় গত বছরের জাতীয় চুক্তিতে ঠাঁই পাননি ইউনুস খান। তবে এবারের চুক্তিতে ‘এ’ গ্রেডে রাখা হয়েছে সাবেক এই অধিনায়ককে।জাতীয় চুক্তির মেয়াদ ছয় মাস। ক্রিকেটারদের পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। ওয়েবসাইট।চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা:‘এ’ ক্যাটাগরি: ইউনুস খান, মিসবাহ-উল-হক, উমর গুল, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল ও আবদুর রেহমান।‘বি’ ক্যাটাগরি: আবদুল রাজ্জাক, ইমরান ফারহাত, সোহেল তানভীর, উমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, ওয়াহাব রিয়াজ ও তৌফিক ওমর।‘সি’ ক্যাটাগরি: জুনায়েদ খান, তানভীর আহমেদ, হাম্মাদ আজম, সরফরাজ আহমেদ, সোহেল খান, আদনান আকমল, ইয়াসির শাহ, রমিজ রাজা ও সারজিল খান।‘বিশেষ’ ক্যাটাগরি: মোহাম্মদ তালহা, এজাজ চিমা, জুলফিকার বাবর, রাজা হাসান ও মোহাম্মদ আইয়ুব।