জাতীয় জুনিয়র কুস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শেষ হয়েছে জাতীয় জুনিয়র কুস্তি। এতে ৪টি সোনা জিতে বালক বিভাগে চ্যাম্পিয়ন খুলনা। ১টি সোনা ও ২টি রুপা জিতে রানার্সআপ যশোর। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী পেয়েছে ৩টি সোনা ও ২টি ব্রোঞ্জ। রানার্সআপ নড়াইল জিতেছে ২টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে এন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।