জাতীয় জুনিয়র দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জুনিয়র দাবায় (অনূর্ধ্ব-১৯) টানা দুই রাউন্ড জিতল সাব জুনিয়র চ্যাম্পিয়ন আট বছর বয়সী ফাহাদ রহমান। ফেডারেশন কার্যালয়ে কাল ফাহাদ হারিয়েছে নেওয়াজকে। ফাহাদের পাশাপাশি দুই রাউন্ডেই জিতল গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ। সাইফ জিতেছে রিপনের বিপক্ষে। দুই রাউন্ডেই জিতে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ফাহাদ, সাইফ, সিয়াম, সাগর, আরেফিন, পলাশ, শিবলু, আমেনা, অভিজিত, অভীক, নাবিল, সাওন, আকিব, শিমুল, শোভন, তিয়াসা ও মশিয়ার। দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতাউর।