জাতীয় জুনিয়র দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটের ছাত্র নাবিল আহমেদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে একটু ভয়ই পেয়ে গিয়েছিল জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান। তবে শেষ পর্যন্ত জাতীয় জুনিয়র দাবার তৃতীয় রাউন্ডে তাঁকে হারিয়ে দিয়েছেন আট বছর বয়সী খুদে দাবাড়ু। ৩৪ চালের মাথায় তাঁকে হারিয়ে দিয়েছে ফাহাদ। ফেডারেশন কার্যালয়ে কাল জয়ের ধারা অব্যাহত রেখেছে গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফও। তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফাহাদ, সাইফ, সিয়াম, পলাশ, এমদাদুল, শিমুল, অভিজিত ও আমেনা।