জাতীয় জুনিয়র দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতেই চলেছে সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান। জাতীয় জুনিয়রে টানা চার ম্যাচেই জিতল আট বছর বয়সী খুদে দাবাড়ু। ফেডারেশন কার্যালয়ে কাল ফাহাদ হারিয়েছে শিমুলকে। ফাহাদের সঙ্গে সমানতালে জিতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ, ইকরামুল হক সিয়াম ও মোহাম্মদ সাগর। চতুর্থ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। চতুর্থ রাউন্ড শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পলাশ কুমার।