জাতীয় টিটিতে আনসারের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ ও মহিলা দলগত শিরোপা এসে গেছে, এবি ব্যাংক ৩১তম জাতীয় টেবিল টেনিসে আরও দুটি শিরোপা হাতে নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ আনসার। কারণ পুরুষ ও মহিলা দ্বৈতের ফাইনাল দুটি হবে আনসার বনাম আনসার।পুরুষ দলগত বিভাগের ফাইনালে আনসার ৩-০ ব্যবধানে ফেনী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আনসারের হয়ে কাল তিনটি ম্যাচই জেতেন মানস, মাহবুব ও হ্যামলেট। মহিলা দলগত বিভাগে আনসার একই ব্যবধানে বিমানকে হারায়। বালক দলগততে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। তারা ফাইনালে বিমানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার জুবায়ের ও কিশোরগঞ্জের হূদয় জুটি। আর বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার হিমেল।