জাতীয় টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় টেনিসের পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রায় ও রঞ্জন রাম। রমনা টেনিস কমপ্লেক্সে কাল ফাইনালে এই জুটি ৬-১, ৬-০ গেমে হারিয়েছে আনোয়ার-আলমগীর জুটিকে। ১৬ বছর বয়সী বালক এককে রুবেল হোসেনকে ৬-৪, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেলোয়ার হোসেন। বালিকা এককের ১৬ বছরের চ্যাম্পিয়ন আয়েশা সুলতানা ফাইনালে ৬-৪, ৬-৭, ৬-২ গেমে হারিয়েছে আফরানা ইসলামকে। ১৪ বছর বয়সীদের বালক ও বালিকা এককের চ্যাম্পিয়ন কাউসার আলী ও রেবেকা সুলতানা। ফাইনালে কাউসার ৭-৬, ৬-১ গেমে রুবেলকে এবং রেবেকা ৬-৩, ৬-৩ গেমে আফরানাকে হারিয়েছে। পুরুষ ও মহিলা এককের ফাইনাল আজ।