জাতীয় টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা টেনিস কমপ্লেক্সে ১৫ এপ্রিল শুরু হচ্ছে স্যামসাং জাতীয় টেনিস। পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৬ ও ১৪, বালিকা একক অনূর্ধ্ব-১৬ ও ১৪—এই আটটি ইভেন্টে অংশ নেবেন দেশের ৩২টি ক্লাব ও সংস্থার ২৮০ জন প্রতিযোগী। ফাইনাল ২১ এপ্রিল। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক স্যামসাং ইলেকট্রনিকস। —ক্রীড়া প্রতিবেদক