জাতীয় তায়কোয়ান্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে সপ্তম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা। দুই দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবেন ৮টি জেলার মোট ১৫০ জন খেলোয়াড়। খেলা হবে ১৮টি ওজন শ্রেণিতে। এ উপলক্ষে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন।