জাতীয় তায়কোয়ান্দো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে শুরু হচ্ছে দশম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো। পৃষ্ঠপোষণা করছে ট্রাস্ট ব্যাংক। ৩২টি ওজন-শ্রেণীতে প্রায় তিন শ পঞ্চাশ প্রতিযোগী অংশ নিচ্ছে তিন দিনের প্রতিযোগিতায়। কাল এক সংবাদ সম্মেলনে জাতীয় তায়কোয়ান্দোর বিস্তারিত তুলে ধরেন তায়কোয়ান্দো ফেডারেশনের সিনিয়র সহসভাপতি অহিদুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রমুখ।