জাতীয় তায়কোয়ান্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ালটন জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের পক্ষ থেকে কাল সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ১০টি জেলা এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ১২৫ জন খেলোয়াড় এতে অংশ নেবেন। এই ফেডারেশনের সভাপতি সোলায়মান শিকদারের দাবি, মাহমুদুল ইসলামের নেতৃত্বাধীন ডব্লিউআইটি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন নয়, বাংলাদেশে তাঁর ফেডারেশনই তায়কোয়ান্দোর মূল প্রতিনিধিত্ব করে।