জাতীয় তায়কোয়ান্দো কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ১২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো। ৩২টি ওজন শ্রেণীতে অংশ নিচ্ছে প্রায় ৩৫০ জন খেলোয়াড়। গত বছর এতে অংশ নিয়েছিল ২২টি দল। এবার দুটি বেড়েছে। প্রতিযোগিতার ফাইনাল ২৮ ডিসেম্বর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সভাপতি কাজী মোরশেদ হোসেন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা হোসেন শাহ আলীসহ অন্যরা।