জাতীয় দলে ফেরাই আসল লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ প্রতিশ্রুতি জাগিয়েশুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। আইসিএলে গিয়ে সেই সম্ভাবনায় নিজেই একটা ছেদ টেনে দিয়েছিলেন। আবার ফিরে এসেছেন দেশের ক্রিকেটের মূল ধারায়। আস্তে-ধীরে আলোচনায়ও ফিরছেন। সুলতানস অব সিলেটের মেগা আইকন অলক কাপালি জানাচ্ছেন নিজের বর্তমান অবস্থা সিলেটের ‘মেগা আইকন’ খেলোয়াড় আপনি। আপনার কাছে এর বাড়তি কোনো গুরুত্ব আছে?অলক কাপালি: খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাকে সুলতানস অব সিলেটের মেগা আইকন ঘোষণা করে, বোর্ড আমার গুরুত্বটা আমাকে অন্তত আরেকবার বুঝিয়ে দিয়েছে। এ ঘোষণার ফলে আমি নিশ্চিত, আমি বোর্ডের যথেষ্ট ফোকাসে আছি। এটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে। মাঝে কিছুদিন কি এই অনুপ্রেরণার অভাবে ভুগছিলেন?অলক: না। ঠিক অনুপ্রেরণার অভাবে বলব না। আমি আসলে মানসিকভাবে একটু এলোমেলো হয়ে পড়েছিলাম। কেন?অলক: কিছুটা আমার পারিবারিক কারণে। বাবা মারা গেলেন বছর দুই আগে। কিছুদিন আগে আমার বড় বোনটা মারা গেল। এর সঙ্গে কিছু উড়ো কথায়ও বিভ্রান্ত বোধ করছিলাম। যেমন আইসিএল থেকে ফেরার পর অনেকে বলছিল—ক্লাবগুলো নেবে না, বোর্ড ভালো ব্যবহার করবে না। এখন কী মনে হচ্ছে?অলক: এখন তো বুঝতেই পারছি, বোর্ড আমাকে যথেষ্ট মনে রেখেছে, গুরুত্ব দিচ্ছে। ক্লাবগুলোও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তাহলে মানসিক বিপাকের ব্যাপারটা কাটিয়ে উঠেছেন?অলক: হ্যাঁ। এখন ক্রিকেটটাকে আবার চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। জাতীয় দলে ঢোকার জন্য সর্বোচ্চ লড়াই করব। সেটাই তো ক্রিকেটারের কাজ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কি থাকতে পারতেন না?অলক: সেটা তো আমার বলা কঠিন। আইসিএলে খুব ভালো খেললেও পরে পিসিএল বা ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স হয়েছে মাঝারি মানের। আবার মনে রাখতে হবে, এই সময়ে জাতীয় দল খুব ভালো খেলেছে। দলের ব্যাটসম্যানরা রানের মধ্যে আছে। তাই আমি আশা করলেই তো হবে না। আমার এখন আরও ভালো করে জাতীয় দলের জায়গার জন্য দাবি জানাতে হবে। সেটাই করতে চাই। আইপিএলের প্রসঙ্গে একটু বলুন। আইসিএলে ভালো করা শেন বন্ডরা তো এখন আইপিএলে খেলছেন। আপনি আইপিএলের নিলামে বিকোবেন, এমন আশা ছিল?অলক: দেখুন, আমি যখন আইসিএলে খেলছিলাম, তখন একদিন বেঙ্গালুরু থেকে ফোন করেছিল। ওই সময় ওরা বলেছিল, আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করলে ওরা আমাকে কিনবে। পরে আর কথা এগোয়নি। পরে যখন চুক্তি বাতিল করলাম, তার পর কিছুদিন তো আলোচনাতেই ছিলাম না। তাই হয়তো কেউ উৎসাহ দেখায়নি। আর আমরা বাংলাদেশের খেলোয়াড় হওয়ায় মনে হয় একটু গুরুত্বও কম পাই। আমাদের দেশের হয়ে ভালো খেলেও তো সাকিব, আশরাফুল, মাশরাফিরা সেই গুরুত্ব পায় না।সব কথাই হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। কিন্তু অলক কাপালির তো ওয়ানডে-টেস্ট ব্যাটসম্যান হিসেবেও একটা পরিচিতি ছিল। সেটা নিয়ে ভাবেন না?অলক: ভাবব না! ওটাই তো মূল পরিচয়। টেস্ট-ওয়ানডের জাতীয় দলে ফেরাই তো আসল লক্ষ্য। সেই লক্ষ্যেই আমি ক্রিকেট খেলে যাচ্ছি। আশা করছি, ঘরোয়া ক্রিকেটসহ অন্য যেসব জায়গায় সুযোগ পাব, সেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরব। টি-টোয়েন্টি খেলতে খেলতে ওয়ানডে বা বড় দৈর্ঘ্যের ব্যাটিংয়ে কি কোনো প্রভাব পড়ছে?অলক: পড়ার কথা না। আমি এমনিতেই সব সময় একটু মেরে খেলি। টি-টোয়েন্টির জন্য বাড়তি যেটা করতে হয়, খুব দ্রুত বল মারার সিদ্ধান্ত নিতে হয়। এখানে প্রতিটি বলই মারতে হয়। চার দিনের ম্যাচে বা এক দিনের ম্যাচে ঠিকই দেখেশুনে খেলতে পারছি।