জাতীয় দলের ক্যাম্পে অনিশ্চিত মশিউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঊষার বিপক্ষে খেলতে গিয়ে কাল গুরুতর চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে আবাহনীর ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লবকে। ম্যাচের প্রথম মিনিটে অপ্রত্যাশিতভাবে ঊষার ডিফেন্ডার মামুনুর রহমান চয়নের স্টিক গিয়ে লাগে মশিউরের চোয়ালে। মাঠেই আহত হয়ে পড়ে যান মশিউর। চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
রাজধানীর সিটি হাসপাতালে কাল রাতেই অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী দুই-তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মশিউরকে। মানে আগামী মার্চে ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্বের ক্যাম্পে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লেন মশিউর।