জাতীয় দলের ক্যাম্পে ৩৭ ফুটবলার
আগামী ১৮ নভেম্বর থাইল্যান্ডে সে দেশের জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এরপর ডিসেম্বরে আছে কলম্বোয় অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। এই দুটি সফরের জন্য বাংলাদেশ দলের সংক্ষিপ্ত একটা ক্যাম্প চলবে ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। ডাক পাওয়া খেলোয়াড়দের ওইদিন দুপুর ১২টায় বাফুফে ভবনে কোচ সাইফুল বারী ও ম্যানেজার সত্যজিৎ দাসের কাছে রিপোর্ট করতে হবে।ডাক পাওয়া ৩৭ খেলোয়াড়: সুজন, ওয়ালি, প্রাণতোষ, কোমল, মিশু, শাখায়াত রনি, তৌহিদ, সোহেল, শওকত রাসেল, সৈকত ভৌমিক (আবাহনী), জিয়া (মুক্তিযোদ্ধা), সোহেল রানা, টিটু, মামুন খান, মেজবাবুল মানিক, ইয়াসিন, মোবারক (মোহামেডান), কেষ্ট কুমার, তকলিছ (বিজেএমসি), মামুনুল, মামুন মিয়া, এমিলি, রেজাউল, লিংকন, আনোয়ার, লিংকন, জাহিদ, উত্তম (শেখ রাসেল), শাহেদ, আলমগীর রানা, শাকিল, নাসির, রায়হান, মাকসুদুর, ইয়ামিন, সবুজ, জামাল (শেখ জামাল)।