জাতীয় দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধাটা টপকাতে পারলেন না গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। কাল বিওএ ভবনে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে ড্র করেছেন তিনি। চ্যাম্পিয়ন হতে হলে আজ শেষ রাউন্ডে খন্দকার আমিনুলের বিপক্ষে তাঁকে জিততেই হবে। এই ড্রয়ের পরও দ্বাদশ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে রাকিবই শীর্ষে।