জাতীয় দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। কাল রিফাত হারিয়েছেন ফিদে মাস্টার শেখ নাসির আহমেদকে। আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন ও দেবরাজ চ্যাটার্জি। রিফাত, নিয়াজ জিতলেও আবু সুফিয়ানের সঙ্গে ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নিয়াজ মাহতাবউদ্দিনকে, মিনহাজ ফিদে মাস্টার তৈয়বুরকে, দেবরাজ গোলাম মোস্তফাকে এবং জামাল উদ্দিন হারিয়েছেন সিরাজুল কবীরকে।