জাতীয় দাবা বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যালয়ে ২৫ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দাবার বাছাইপর্ব। ২১০০-এর ওপর রেটিংপ্রাপ্ত খেলোয়াড়, জাতীয় মহিলা, জুনিয়র ও সাব-জুনিয়র চ্যাম্পিয়ন, বিভিন্ন জেলার বাছাই খেলোয়াড়েরা অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। আগ্রহীদের ২৩ আগস্টের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। খেলা হবে ১১ রাউন্ড সুইস লিগ ভিত্তিতে। বাছাই দাবার সেরা নয় খেলোয়াড় সুযোগ পাবেন চূড়ান্ত পর্বে। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবেন দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।