জাতীয় দাবার বাছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবা ফেডারেশন কার্যালয়ে ১৭ আগস্ট শুরু হবে জাতীয় দাবার বাছাইপর্ব। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৬ আগস্টের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির খেলা শেষে সেরা নয়জন সুযোগ পাবেন চূড়ান্ত পর্বে। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবেন পাঁচ গ্র্যান্ডমাস্টার—নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজীব, আবদুল্লাহ আল রাকিব।