জাতীয় দাবার শিরোপা ফিরে পেলেন নিয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ রাউন্ডে নাটকটা জমে উঠেছিল। জাতীয় দাবার শিরোপার মীমাংসা নির্ভর করছিল অনেক ‘যদি’র ওপর। সব হিসাবই গেল নিয়াজ মোরশেদের পক্ষে। দেবরাজ চ্যাটার্জির সঙ্গে ড্র করেও ১৯৮২ সালের পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। জাতীয় দাবায় এটি তাঁর পঞ্চম শিরোপা।অন্য দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার কাজটা সহজ করে দেন নিয়াজের জন্য। শিরোপা লড়াইয়ে থাকা রিফাত শেষ করেন তৈয়বের কাছে হেরে। জিয়া ড্র করেন পরাগের সঙ্গে। ১৩ ম্যাচে নিয়াজ পেয়েছেন সর্বোচ্চ ১০ পয়েন্ট। ৭ জয়ের সঙ্গে ৬টি ড্র। জাতীয় দাবায় ১২ বারের চ্যাম্পিয়ন জিয়া ও ছয়বারের চ্যাম্পিয়ন রিফাত পান সমান সাড়ে নয় পয়েন্ট করে। টাইব্রেকিং পদ্ধতিতে জিয়া দ্বিতীয় ও রিফাত তৃতীয়। টুর্নামেন্টে অনেকটা সময় এগিয়ে থাকা ফিদে মাস্টার দেবরাজ শেষ পর্যন্ত ষষ্ঠ (১০ পয়েন্ট)।