জাতীয় দাবায় জিয়াই শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিতেই চলেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল সপ্তম রাউন্ডে জিয়া হারিয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসানকে। সাত ম্যাচে সাড়ে ছয় পয়েন্ট জিয়ার। তবে জিয়া জিতলেও ড্র করেছেন নিয়াজ মোরশেদ। মাহতাব উদ্দিনের সঙ্গে ড্র করেও সাত ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিয়াজ। সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে তাঁর সঙ্গে দুইয়ে মিনহাজ উদ্দিন। কাল মিনহাজ হারিয়েছেন শফিক আহমেদকে। দেবরাজকে হারিয়ে তৃতীয় স্থানে থাকা আবু সুফিয়ানের পয়েন্ট সাড়ে চার।