জাতীয় দাবায় শীর্ষে জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই পাশাপাশি চলছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ড শেষে ওপরে উঠে এলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, পেছনে পড়ে গেলেন নিয়াজ মোরশেদ। অলিম্পিক ভবনে অনুষ্ঠানরত ওয়ালটন জাতীয় দাবার চতুর্থ রাউন্ডে কাল জিয়া হারিয়েছেন মুনির হোসেনকে। চার রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন জিয়া, সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। কাল নিয়াজ ড্র করেছেন আবু সুফিয়ানের সঙ্গে। আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ড্র করেছেন ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জির সঙ্গে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, তিনি হারিয়েছেন মেহেদী হাসানকে। রিফাতের হাতে আড়াই পয়েন্ট।