জাতীয় দাবায় শীর্ষে দেবরাজ চ্যাটার্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার সপ্তম রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়া আছেন তিনে। কাল দেবরাজ হারিয়েছেন ফিদে মাস্টার মেহেদী হাসানকে।