জাতীয় দাবায় শীর্ষে রিফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবার চতুর্থ রাউন্ড শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। অলিম্পিক ভবনে চতুর্থ রাউন্ডে রিফাত হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ানকে। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ও দেবরাজ চ্যাটার্জি সাড়ে ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়া ৩ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে।