জাতীয় দাবায় শীর্ষে রিফাত-দেবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবার ষষ্ঠ রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ও গোলাম মোস্তফা তৃতীয়। অলিম্পিক ভবনে কাল রিফাত জামালউদ্দিনকে এবং দেবরাজ তৈয়বুর রহমানকে হারিয়েছেন। মিনহাজউদ্দিন হেরে গেছেন নাসিরের কাছে। জিয়াউর রহমান ড্র করেছেন নিয়াজ মোরশেদের সঙ্গে।