জাতীয় দূরপাল্লার সাঁতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার গড়াই নদীতে হওয়া জাতীয় দূরপাল্লার সাঁতারের ১০ কিলোমিটার প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির পলাশ চৌধুরী। রুপা জিতেছেন গড়াই সুইমিং ক্লাবের টিটু মিয়া ও ব্রোঞ্জ বিকেএসপির আসিফ রেজা। মেয়েদের বিভাগে সোনা জিতেছেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নাজমা খাতুন। রুপাজয়ী আমলা সুইমিং ক্লাবের লাবনী আক্তার ও ব্রোঞ্জজয়ী কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার লাবনী খাতুন। দিনব্যাপী সাঁতার শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়ার সময় সরকারি দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ায় সুইমিংপুল নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।