জাতীয় পুরুষ খো খো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে পঞ্চম জাতীয় পুরুষ খো খো চ্যাম্পিয়নশিপ। এখান থেকে বাছাই করা খেলোয়াড় নিয়ে গড়া হবে জাতীয় দল, যে দলটি আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক খো খো সিরিজ এবং পরে ভারতের মুম্বাইয়ে অংশ নেবে। আগ্রহী জেলা দলগুলোকে ৭ জানুয়ারির মধ্যে বাংলাদেশ খো খো ফেডারেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। —ক্রীড়া প্রতিবেদক।