জাতীয় পুরুষ হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪টি দল নিয়ে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম এবং মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে আগামীকাল শুরু ২১তম এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে খেলবে গতবারের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহানগর ও রাজশাহী জেলা। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংকের পরিচালক আবদুল্লাহ আল জহিরসহ অন্যরা।