জাতীয় ফুটবল ডিসেম্বরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। নভেম্বরে ডিএফএ কাপ ফুটবল। বিভিন্ন জেলা ও সার্ভিসেস দলগুলোকে নিয়ে শুরু হতে যাওয়া ডিএফএ কাপে খেলতে পারবে জেলা দল ও সার্ভিসেস দল। এন্ট্রি পাঠানোর শেষ দিন আগামী ৩১ অক্টোবর। বাফুফের কম্পিটিশন কমিটির কালকের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।ডিএফএগুলোকে নিয়ে বিএফএফ কাপ (বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাপ) আয়োজনের চিন্তাভাবনা আছে বাফুফের। সোহ্রাওয়ার্দী কাপ জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ হতে পারে আগামী বছর।