জাতীয় বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০টি দল নিয়ে কাল শুরু হয়েছে সিটিসেল ২৪তম জাতীয় বাস্কেটবল। প্রথম দিনে জিতেছে বাংলাদেশ পুলিশ, রাজশাহী, রংপুর, চাঁদপুর ও চট্টগ্রাম। এর মধ্যে চারটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন।ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে পুলিশ দল ১০৯-৩৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে, রংপুর ৬০-৪০ পয়েন্টে ময়মনসিংহকে, রাজশাহী ৮৬-৪৯ পয়েন্টে যশোরকে, চাঁদপুর ৯১-৩৮ পয়েন্টে কুমিল্লাকে ও চট্টগ্রাম ১০৬-২৯ পয়েন্টে কুষ্টিয়াকে হারিয়েছে।প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, বাস্কেটবল ফেডারেশনের সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।