জাতীয় বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল ২৪তম জাতীয় বাস্কেটবলে কাল জিতেছে বিমানবাহিনী, নরসিংদী, বিকেএসপি, চট্টগ্রাম, ঢাকা ও সাতক্ষীরা। কাল হওয়া ৯টি ম্যাচের মধ্যে যা একটু প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে সাতক্ষীরা-রংপুর ম্যাচে। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে সাতক্ষীরা ৬৯-৬৬ পয়েন্টে হারায় রংপুরকে।ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে অন্য ম্যাচে বিমানবাহিনী ৭০-৫৯ পয়েন্টে ঢাকাকে, নরসিংদী ৬৯-১৯ পয়েন্টে গাজীপুরকে, বিকেএসপি ৭৮-২২ পয়েন্টে সাতক্ষীরাকে, চট্টগ্রাম ৯৭-২৯ পয়েন্টে গাজীপুরকে, নরসিংদী ৮১-৪২ পয়েন্টে কুষ্টিয়াকে, বিকেএসপি ৭৩-১৩ পয়েন্টে ময়মনসিংহকে, ঢাকা ৭৯-৩৯ পয়েন্টে কুমিল্লাকে এবং বিমানবাহিনী ৪৯-৪০ পয়েন্টে চাঁদপুরকে হারিয়েছে।