জাতীয় বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল ২৪তম জাতীয় বাস্কেটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস ও খুলনা জেলা। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল সেনাবাহিনী ৫১-২৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। খুলনা ও চট্টগ্রামের ম্যাচে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতার আঁচ। এই ম্যাচে খুলনা ৭৯-৭৬ পয়েন্টে জিতেছে চট্টগ্রামের বিপক্ষে। দিনের অন্য খেলায় সেনাবাহিনী ৮৯-৭৩ পয়েন্টে বাংলাদেশ রাইফেলসকে ও বিকেএসপি ৭৪-৪৫ পয়েন্টে পুলিশকে হারিয়েছে।