জাতীয় বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল ২৪তম জাতীয় বাস্কেটবলের ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল সেমিফাইনালে খুলনাকে ১২৫-৫১ পয়েন্টে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে সেনাবাহিনী ৪৯-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। সেনাবাহিনীর রফিক করেন সর্বোচ্চ ২৭ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে নৌবাহিনী ৭৭-৩৯ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাইফেলসকে। আজ ফাইনাল।