জাতীয় ব্যাডমিন্টনে সেরা এনায়েত-শাপলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় কাল শেষ হওয়া রুচি ৩১তম জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ-মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন এনায়েত উল্লাহ খান ও শাপলা আক্তার। এনায়েতের এটি প্রথম জাতীয় শিরোপা, শাপলার দ্বিতীয়। এবার পুরুষ এককে দেশের সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নরা সবাই কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন। সেমিফাইনালে এনায়েতই ছিলেন একমাত্র সিনিয়র।পাবনা অফিস জানিয়েছে, পাবনা ইনডোর স্টেডিয়ামের জিমনেসিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ। এককের সেরা দুজন এই দলেরই। রানার্সআপ হয়েছে বাংলাদেশ বিমান। পুরুষ এককের ফাইনালে এনায়েত ২-১ গেমে হারিয়েছেন বিমানের সাইফুদ্দিনকে। মহিলা এককে শাপলার কাছে হেরেছেন এলিনা। শাপলা ত্রিমুকুট জিতেছেন।