জাতীয় ব্রিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রিক্রিয়েশন সেন্টারে কাল থেকে শুরু হবে ইস্পাহানি ৩০তম জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ। ঢাকার বাইরের চারটি দলসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। ফাইনাল ৭ মার্চ। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা, রানার্সআপ ১৮ হাজার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এমএম ইস্পাহানি গ্রুপ। মতিঝিল ইস্পাহানি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বেহেরুজ ইস্পাহানিসহ অন্যরা।