জাতীয় ব্রিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে প্রেসিডেন্টস টিম ও লিবার্টি ক্লাব। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাল সেমিফাইনালে প্রেসিডেন্টস টিম হারিয়েছে এচেস আলফাকে। অন্য সেমিফাইনালে ইস্পাহানি ক্লাবকে হারিয়েছে লিবার্টি ক্লাব। চার সেশনের ফাইনালের প্রথমটি কাল শেষ হয়েছে। আজ হবে বাকি তিন সেশনের খেলা। প্রথম সেশনে লিবার্টিকে হারিয়ে ৪ আইএমপি পয়েন্টে এগিয়ে আছে প্রেসিডেন্টস টিম।