জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার থেকে শুরু হচ্ছে ইস্পাহানী ৩১তম জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এবারই প্রথম ঢাকার বাইরের দল অংশ নিচ্ছে। ঢাকার বাইরের সেরা দলকে দেওয়া হবে ১৫ হাজার টাকা। খেলোয়াড়দের উৎসাহ দিতেই এমন আর্থিক প্রণোদনা। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। কিন্তু ঢাকার বাইরের দল চ্যাম্পিয়ন হলে অতিরিক্ত ১৫ হাজার টাকা পাবে না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক মিলনায়তনে কাল এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।