জাতীয় ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন জাতীয় ভলিবলের সেমিফাইনাল আজ। পুরুষ বিভাগের সেমিফাইনালে সেনাবাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও নৌবাহিনী বিমানবাহিনীর মুখোমুখি হবে। মহিলা বিভাগের সেমিফাইনাল লাইনআপ: আনসার ও ভিডিপি-গাজীপুর, বিজেএমসি-রাজশাহী।গতকাল পল্টন ভলিবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনী ৩-০ সেটে সাতক্ষীরাকে, নৌবাহিনী ৩-১ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে, বিমানবাহিনী ৩-০ সেটে খুলনা জেলাকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩-২ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।